Poster

Hula Girls (Hula gâru)

  • Release info:
    Hula.Girls.2006.JAPANESE.1080p.BluRay.H264.AAC-VXT
    Hula.Girls.2006.JAPANESE.720p.BluRay.H264.AAC-VXT
    Hula.Girls.2006.1080p.BluRay.x264-HCA
    Hura.garu.AKA.Hula.Girls.2006.576p.BluRay.x264-HANDJOB
    Hula-Girls-2006-BluRay-x264-pahe.in
    Hula.Girls.2006.1080p.BluRay.x264.AAC5.1-[YTS.MX]
  • A commentary by
    Shanto_Kumar_Das
  • 🌺 এটি আমার ❝৩৮৮তম❞ বাংলা সাবটাইটেল। মাতৃভাষায় উপভোগ করুন কমেডি ড্রামা জনরার জাপানি মুভি "Hula Girls". রানটাইম- ০২ঃ০০ঃ৫৭। Pahe-তে পেয়ে যাবেন মুভিটি। 🌸 ১৯৬৫ সালের জাপান। কয়লাখনিকে ঘিরে গড়ে ওঠা এক ছোট্ট শহরের ভবিষ্যৎ ক্রমেই অন্ধকার হয়ে আসছে। খনির কাজ কমে যাচ্ছে, অসংখ্য মানুষের জীবিকা হুমকির মুখে। এই সংকট থেকে শহরটিকে বাঁচাতে নেওয়া হয় এক অদ্ভুত উদ্যোগ—গড়ে তোলা হবে এক হাওয়াইয়ান পর্যটনকেন্দ্র, আর সেখানে দর্শকদের মন মাতাবে স্থানীয় মেয়েদের হুলা নৃত্য! কিন্তু কয়লার ধুলোয় বেড়ে ওঠা সেই শহরে নাচ যেন এক অসম্ভব স্বপ্ন। সমাজের আপত্তি, পরিবারের বাধা আর নিজেদের অনভিজ্ঞতা পেরিয়ে কয়েকজন তরুণী এগিয়ে আসে সেই স্বপ্নকে সত্যি করতে। তাদের প্রশিক্ষণের দায়িত্ব পান টোকিও থেকে আসা এক পেশাদার নৃত্যশিল্পী, যার নিজের জীবনও নানা সংকটে জর্জরিত। একদিকে পুরোনো জীবিকা হারানোর ভয়, অন্যদিকে নতুন করে বাঁচার স্বপ্ন। প্রতিকূলতার মাঝেও এই মেয়েরা কি তাদের নাচ দিয়ে বদলে দিতে পারবে গোটা শহরের ভাগ্য?